বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

দুই দিনে তিনবার আটক, মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১২:৫৯

শেয়ার

দুই দিনে তিনবার আটক, মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার (৭ অক্টোবর) যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ নিয়ে দুই দিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সাংসদ সেখানে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।

রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।

এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাত্রাকালে এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।