মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১২:৫১

শেয়ার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক ও মধ্যস্থতার প্রয়াস নিয়ে আলোচনার জন্য তিন দিনের সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত নাবিল মুনির জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। সফরকালে তিনি দেশটির সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

গুতেরেসের এই সফরের আগে জাতিসংঘের এক মুখপাত্র জানান, পাকিস্তানের সঙ্গে বৈঠকে মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মধ্যস্থতা এবং কূটনৈতিক উদ্যোগের বিষয়টি গুরুত্ব পাবে।