পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।
এমন একটি সময় এই লংমার্চ কর্মসূচি শুরু হলো, যখন ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পরিবারের সদস্যরা দাবি করেছেন, চিকিৎসার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ অবহেলা করায় তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। এজন্য তারা ইমরান খানের মুক্তি চেয়ে আসছেন।
মুক্তির দাবিতে গত সপ্তাহেই লংমার্চটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিটিআই পরে জানিয়েছিল, তারা পাকিস্তানের বর্তমান সরকারকে একটি সুযোগ দিতে চাই।
খানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনা শুরুও হয়েছিল। কিন্তু একপর্যায়ে সেখানে অচলাবস্থায় তৈরি হয়।
এ অবস্থায় রবিবার ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে লংমার্চ নিয়ে ইসলামাবাদের দিকে রওনা হন পিটিআই'র হাজার হাজার সমর্থক। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন তারা।জনপ্রিয় ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।
সেগুলোর মধ্যে দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ডও দেয়া হয়েছে।
যদিও ইমরান খান দাবি করে আসছেন তার বিরুদ্ধে করা সব মামলাই 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।
আরও পড়ুন:







