মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

হুথিদের ওপর এক হাজার ১২২ হামলার দাবি ইয়েমেনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৬

শেয়ার

হুথিদের ওপর এক হাজার ১২২ হামলার দাবি ইয়েমেনের
ছবি; সংগৃহীত

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনরুদ্ধারে হুথিদের ওপর ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সামরিক বাহিনী। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়। সাদাহ, আল-জওফ, তাইজ ও ইয়েমেন উপকূলীয় এলাকায় পরিচালিত এসব হামলায় হুথিদের কামানের অবস্থান, রকেট লঞ্চার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

আল-নুজাইলি দাবি করেন, এই সামরিক অভিযানে আনুমানিক ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের এই রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।