রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৩:১৭

আপডেট: ৪ অক্টোবর, ২০২৬ ১৩:১৮

শেয়ার

বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি সংগৃহীত

বাংলাদেশের মানুষের গড় আয়ু ভারত ও পাকিস্তানের মানুষের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শুমারিতে ২০২৩ সালের এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি নতুন তথ্য প্রকাশ করে। এতে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।

তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

সুস্থ গড় আয়ুতে ভারতের চিত্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বেশি দিন বাঁচা মানেই সুস্বাস্থ্যে বেশি বছর বেঁচে থাকা নয়।

২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৬০ দশমিক ৫ বছর। ২০২১ সালে তা কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে যায়। পরে ২০২২ সালে সুস্থ গড় আয়ু বেড়ে ৬০ দশমিক ২ বছরে পৌঁছায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। এখন চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে আরও বেশি সময় বাঁচতে পারে।