শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত উত্তপ্ত কূটনৈতিক অঙ্গন

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২১:২৭

শেয়ার

বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত উত্তপ্ত কূটনৈতিক অঙ্গন
ছবি সংগৃহীত

আবারও রক্তে ভিজলো ভারত-পাকিস্তান সীমান্ত। শুক্রবার (২ অক্টোবর), পাঞ্জাব প্রদেশের বেদিয়ান সীমান্ত। একটি পিলারের কয়েক ধাপ পেরোতেই আচমকা ঝাঁঝরা হয়ে যায় তিন শরীর। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান আজমত রাসুল শাহ এবং মোহসিন জাট্ট নামে দুই পাকিস্তানি নাগরিক। গুরুতর আহত হয় আরও একজন।

দুই পক্ষের দাবি

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি বলছে, নিহতরা ছিলেন সম্পূর্ণ নিরপরাধ ও নিরস্ত্র সাধারণ নাগরিক। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমের দাবি ভিন্ন, বিএসএফ-এর চোখে তারা ছিল সন্দেহভাজন অনুপ্রবেশকারী।

নজিরবিহীন আগের ঘটনা

ঘটনা এখানেই শেষ নয়। এই গোলাগুলির মাত্র ২৪ ঘণ্টা আগেই ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছিল দিল্লি। কিন্তু ভারতকে চমকে দিয়ে সেই মৃত ব্যক্তিকে সশরীরে সামনে এনে বড় ধরনের অস্বস্তিতে ফেলে দেয় ইসলামাবাদ।

কূটনৈতিক অঙ্গন উত্তপ্ত

ঘটনার পরই উত্তপ্ত হয় দুই দেশের কূটনৈতিক অঙ্গন। শনিবার (৩ অক্টোবর) সকালেই ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পাকিস্তান। সোজা ভাষায় সাফ জানিয়ে দেয়া হয়েছে, অনুপ্রবেশকারীর তকমা দিয়ে এই হত্যাকাণ্ড ঢাকার সুযোগ নেই। এটিকে উস্কানিবিহীন প্রাণঘাতী হামলা আখ্যা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে ইসলামাবাদ।

সীমান্তের বারুদ কি তবে নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? নাকি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা এই সীমান্ত যুদ্ধ চলতেই থাকবে।