যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়া এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ফলে ইয়েমেনের অনেক এলাকায় প্রতি চারটি পরিবারের তিনটি পরিবারই অনাহারে বা তীব্র খাদ্য সংকটের মুখে দিন কাটাচ্ছে।
শনিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি—এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএফপির দেয়া তথ্য অনুযায়ী, সরকারের নিয়ন্ত্রণে থাকা প্রবেশযোগ্য অঞ্চলগুলোর প্রায় ৭৪ শতাংশ পরিবার তাদের মৌলিক খাদ্য চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে, যা এই বছরের একটি রেকর্ড।
জাতিসংঘের এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে আনুমানিক ১ কোটি মানুষ বসবাস করেন।
প্রতিবেদনে উঠে এসেছে যে, বাজারে বিঘ্ন ঘটার কারণে এবং সাহায্য পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসায় এমন একটি দেশে ক্ষুধার জ্বালা কত দ্রুত তীব্র আকার ধারণ করছে, যে দেশটি তাদের খাদ্য চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানির ওপর নির্ভর করে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যকার লড়াইয়ে বড় ধরনের তীব্র বা উত্তেজনা লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন:







