মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।
চিকিৎসা ও জনস্বাস্থ্যে অবদান
ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি দেশটির ইতিহাসের শুরুর দিকের মালয় নারী চিকিৎসকদের একজন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ কর্মজীবন কাটান তিনি।
বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মাহাথিরের সঙ্গে দাম্পত্য জীবন
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় সিতি হাসমাহর। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে মালয়েশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







