বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় চার জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৫

শেয়ার

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় চার জন নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তিনটি প্রদেশের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজাহিদ বলেন, আফগানিস্তানের কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে এই হামলাগুলো চালানো হয়। গত সোমবার কুনারে তিনজন নিহত হওয়ার পর চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বার পাকিস্তান কর্তৃক আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বুধবার পাকিস্তানের অভ্যন্তরে আফগান ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই উৎক্ষেপিত ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর ইসলামাবাদ আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে আফগান ড্রোনের উপস্থিতি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন।

এদিকে, পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তোরখাম সীমান্তের কাছে এবং আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত এলাকায় অন্তত আটটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোনকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই শনাক্ত, অনুসরণ এবং নিষ্ক্রিয় করেছে।