বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

আফগানিস্তানের আট ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫২

শেয়ার

আফগানিস্তানের আট ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ড্রোনগুলোকে শনাক্ত ও প্রতিহত করে এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

এর মধ্যে চারটি ড্রোন তোরখাম সীমান্ত সংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাট-সংলগ্ন পাহাড়ি এলাকায় ভূপাতিত করা হয়।

সূত্রগুলো জানায়, ‘এই অনুপ্রবেশের ঘটনাটি আফগান তালেবান সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের সরাসরি সহায়তা ও প্রশ্রয় দেয়ার প্রমাণ।’