মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৭

শেয়ার

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলার মধ্যেই তিনি এ আহ্বান জানান।

ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নিউইয়র্কে সাংবাদিকদের কালাস বলেন, রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে ইইউর পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি হলো নিষেধাজ্ঞা। এর মাধ্যমে মস্কোর অর্থের জোগান বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। খবর এএফপির।

নিষেধাজ্ঞার মেয়াদ দ্রুত বাড়ানোর উদ্যোগ

কালাস বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর দ্রুতই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি বলেন, ইইউর এই অবস্থানে স্থিতিশীলতা প্রয়োজন। তাই নিষেধাজ্ঞাগুলো আরও দীর্ঘ সময় বহাল রাখা দরকার।

নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও আলোচনা

রাশিয়ার বিষয়ে ইইউর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান কালাস। তিনি বলেন, এ কারণেই নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ করা হচ্ছে।

তবে এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। কয়েকটি দেশ ইইউর কালো তালিকা থেকে কিছু ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে।