রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে স্লোগান ‘ফিলিস্তিন মুক্ত হোক’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০

শেয়ার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে স্লোগান ‘ফিলিস্তিন মুক্ত হোক’
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো একটি অনুষ্ঠানে বেশ কয়েকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দিয়েছেন।

শনিবার একটি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি বেশ কয়েকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’স্লোগান দেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশকে আরো শক্তিশালী হতে হবে, যাতে ইহুদিবাদী ইসরাইলের নিপীড়নের শিকার ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তা করতে পারি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক মানুষ তার এই স্লোগানকে স্বাগত জানান। পরে তারা তার সঙ্গে উচ্চকণ্ঠে একই স্লোগান দিতে থাকেন।