শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে লড়ছেন আটজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩

শেয়ার

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে লড়ছেন আটজন
ছবি সংগৃহীত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে গত শুক্রবার নিরাপত্তা পরিষদ তৃতীয় দফায় অনানুষ্ঠানিক ভোট দিয়েছে।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা গোপন এই ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। এ পর্যন্ত মহাসচিব পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহাসচিব নির্বাচিত হতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হয়। একই সঙ্গে পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার সম্মতিও প্রয়োজন। তবে এই পাঁচ দেশের মধ্যে গভীর মতবিরোধ থাকায় এবারের নির্বাচন সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নানা সংকটে থাকা জাতিসংঘের নেতৃত্বে এবার একজন নারীকে মহাসচিব হিসেবে দেখতে চায় নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যদেশ।