শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

হুথিদের সঙ্গে সংঘর্ষে ৩০ জন নিহতের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০

শেয়ার

হুথিদের সঙ্গে সংঘর্ষে ৩০ জন নিহতের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

ইয়েমেনের তায়েজ প্রদেশের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলায় গত ২৪ ঘণ্টার সশস্ত্র সংঘাত ও বিমান হামলায় ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারকে উদ্ধৃত করে এক সামরিক সূত্র জানায়, তায়েজের পশ্চিমের যুদ্ধক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি ইয়েমেনি যুদ্ধবিমান হুথিদের সামরিক যানবাহন এবং জমায়েত লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে।

এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, তাদের বিমানবাহিনী তায়েজ এবং লোহিত সাগরের উপকূলীয় শহর মোখায় অবস্থিত হুথিদের রসদ সরবরাহ লাইন ও সামরিক অবস্থানগুলোতে সরাসরি আঘাত হেনেছে।

সরকারি বাহিনী পূর্বেই তায়েজে হুথিদের একাধিক আক্রমণ প্রতিহত করে তাদের ঘাঁটি ও সাহায্যকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সাম্প্রতিক দিনগুলোতে তায়েজকে মূল ফ্রন্ট বানিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে হুথি ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।