বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টায় ইরান ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬

শেয়ার

সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টায় ইরান ছাড়ার নির্দেশ
ছবি সংগৃহীত

সুইডেনের এক কূটনীতিককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান। স্টকহোমে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন বহিষ্কার এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর পাল্টা এ পদক্ষেপ নিল ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সুইডেনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্টকহোমে ইরানি দূতাবাসের এক কূটনীতিককে দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুইডিশ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুইডেনের রাষ্ট্রদূতকে ইতোমধ্যে জানানো হয়েছে যে, দেশটির কূটনৈতিক মিশনের ওই সদস্যকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ত্যাগ করতে হবে।

সম্প্রতি ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানি এক কর্মকর্তাকে বহিষ্কার করে সুইডেন। এর জেরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে।

সূত্র: আল-জাজিরা