শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই

মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৭

শেয়ার

মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে চীন। এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে ইঙ্গিত করে শি জিনপিং বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে না। শান্তি প্রতিষ্ঠায় চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে মিলে কাজ করবে।

চীনা প্রেসিডেন্ট ব্রিকসকে গ্লোবাল সাউথের নেতৃত্বস্থানীয় জোট এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে বর্ণনা করেন। তিনি উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করার কথাও বলেন।

ব্রিকস জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এই জোট গঠিত হয়।

গত দুই দশকে জোটটি সম্প্রসারিত হলেও সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রয়টার্স।

বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি মানুষ এখন ব্রিকসভুক্ত দেশগুলোতে বাস করে। বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশও তাদের দখলে।

সম্মেলনকে ঘিরে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় সংস্থাগুলো সমন্বয় করে কাজ করছে।

শি জিনপিং জানিয়েছেন, আগামী বছর চীন ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব নেবে এবং ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।