শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

ড্রোন হামলার পর ইরান সীমান্তের শালামচেহ ক্রসিং বন্ধ ইরাকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২১

শেয়ার

ড্রোন হামলার পর ইরান সীমান্তের শালামচেহ ক্রসিং বন্ধ ইরাকের
ছবি সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশটিতে ব্যাপক অভিযান চলছে।

এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আঘাত হেনেছে।

হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইরাক-ইরান সীমান্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।

হুথিদের বিরুদ্ধে পদক্ষেপে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

অন্যদিকে, ইরান-সমর্থিত হুথি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে দ্রুত অগ্রসর হওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

তবে মোহাম্মদ বিন সালমানের অনুরোধ সত্ত্বেও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে অভিযানে যুক্ত করতে রাজি হননি ট্রাম্প। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।