শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সিস্তানে ইরানি বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭

শেয়ার

সিস্তানে ইরানি বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র সংঘর্ষ
ছবি সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের বাখশান এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। মানবাধিকার সংগঠন হালভাশ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে হালভাশ জানায়, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক ডজন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ওই এলাকায় প্রবেশ করলে বাখশানের বিভিন্ন স্থানে গুলির শব্দ শোনা যায়।

সংগঠনটি জানিয়েছে, সংঘর্ষ বেশ কিছু সময় ধরে চলছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

তবে বন্দুকধারীদের পরিচয়, সংঘর্ষের কারণ কিংবা এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।