জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলায় ইরান চীনা কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল বলে জানা গেছে। ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটির উচ্চমানের উপগ্রহ চিত্র সংগ্রহ করেছিল তেহরান। তবে যেসব চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছিল, তাদের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে এ ঘটনায় বেইজিং সরাসরি জড়িত ছিল—এমন কোনো অভিযোগও তোলা হয়নি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরলেও চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং প্রমাণ দাবি করা হয়েছে।
এর আগে গত মে মাসে ইরানকে এ ধরনের উপগ্রহ চিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







