শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

লোহিত সাগরের উপকূল দখলে নিলো হুতিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৭

শেয়ার

লোহিত সাগরের উপকূল দখলে নিলো হুতিরা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। টানা ১৮ ঘণ্টার সামরিক অভিযানের পর উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের দখলে নেয়ার কথা জানিয়েছে তারা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর মোচা থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ দিকে অগ্রসর হয় হুতিদের যোদ্ধারা। এ সময় তারা বড় ধরনের প্রতিরোধের মুখে পড়েনি।

প্রতিবেদন অনুযায়ী, হুতিরা প্রথমে ধুবাব শহর এবং পরে মুরাদ শহরের নিয়ন্ত্রণ নেয়। মুরাদ ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর উপকূলের সর্বশেষ শহর।

এরপর হুতিদের নৌবাহিনী সমুদ্রপথে অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে জুকার দ্বীপেও প্রবেশ করেছে তারা। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন আলজাজিরার ঘটনাস্থলের সংবাদদাতা।

হুতিদের এই অগ্রগতির ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো অংশ তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারি বাহিনী বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।