বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

হরমুজের প্রবেশমুখে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০২

শেয়ার

হরমুজের প্রবেশমুখে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
ছবি সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযানে প্রায় ৩ টন ওজনের ডুবোযানটি জব্দ করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ডাইভ-এলডি মডেলের ডুবোযান

আইআরজিসির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আটক ডুবোযানটি ডাইভ-এলডি (Dive-LD) মডেলের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন। এর দৈর্ঘ্য ৫ দশমিক ৮ মিটার। ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ।

গভীর সমুদ্রে দীর্ঘ সময় স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও অভিযান পরিচালনার উপযোগী করে ডুবোযানটি নকশা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্রদের আধুনিক প্রযুক্তিগত সুরক্ষা দিতে এ ধরনের সরঞ্জাম তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি।

অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর চৌকস সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

আইআরজিসি আরও জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত চালকবিহীন এই সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল। বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারির কাজে নিয়োজিত ছিল বলে দাবি করেছে ইরান।