মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা এবং তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রেন্ট ও মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সরবরাহ নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার বিরুদ্ধে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ সংকটের আশঙ্কা আরও বেড়েছে।
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে ঝুঁকি
বৈশ্বিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ব্যবসায়ীরা তেলের মূল্যে ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করছেন। এর প্রভাবে আগের অধিবেশনেই ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







