শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

নেপাল-তিব্বত দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮

শেয়ার

নেপাল-তিব্বত দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫
ছবি সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনে। এর মধ্যে নেপালেই নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন।

শনিবার নেপালের পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫০ জনের বেশি। দুর্যোগের দশম দিনেও ৯ শতাধিক জলবিদ্যুৎকর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

শুক্রবার একটি ভূগর্ভস্থ টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই টানেল থেকে একজনের মরদেহও উদ্ধার করা হয়। ওই টানেলে এখনো অন্তত ৪৬ জনকে জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে চীন, ভারতসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরাও যোগ দিয়েছেন।

তিব্বতে নিহত ২১, নিখোঁজ ৫৫০ জনের বেশি

এদিকে, তিব্বতে এ ঘটনায় ২১ জনের প্রাণহানি হয়েছে। সেখানে এখনো ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।