জেনারেশন জির বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে জেনারেশন আলফা বা স্কুলশিক্ষার্থীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জরাজীর্ণ স্কুল, শিক্ষক সংকটে ক্ষোভ
প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা জরাজীর্ণ স্কুল ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ ও সুপেয় পানির অভাব এবং নিম্নমানের মধ্যাহ্নভোজনের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে জেন-জির নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ধারাবাহিকতায় এই নতুন আন্দোলনের সূত্রপাত হয়।
‘স্কুল ঠিক করো’ কর্মসূচিতে সমর্থন
সিজেপি গত ১৫ আগস্ট থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
শিক্ষাবিদ ও অধিকারকর্মীরা বলছেন, ২০০৯ সালের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন (আরটিই) থাকা সত্ত্বেও ভারতের বহু সরকারি স্কুলে এখনো মৌলিক সুযোগ-সুবিধার চরম ঘাটতি রয়েছে।
মোদি সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই গণবিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ, বর্তমানের তরুণ ও শিশু শিক্ষার্থীদের একটি বড় অংশ ২০২৯ সালের সাধারণ নির্বাচনে নতুন ভোটার হিসেবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







