নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯০৩ জন এবং তিব্বতে ১৬ জন নিহত হয়েছেন। নেপালে নিখোঁজ রয়েছেন চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ।
নিখোঁজদের মধ্যে শত শত মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে। জীবিতদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, তিব্বতে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। এদিকে, ভোটেকোশি নদীর পানি বাড়তে থাকায় নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। রবিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি রয়েছেন।
এসব নিখোঁজ ব্যক্তির মধ্যে এক ডজনের বেশি দেশের কয়েকশ মানুষ রয়েছেন। তারা কেউ সেখানে কাজ করতে, কেউ পাহাড়ে ভ্রমণ করতে এবং কেউ তীর্থযাত্রার জন্য গিয়েছিলেন।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম ভূখণ্ড, প্রতিকূল আবহাওয়া এবং নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন:







