শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬২৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১১:১০

শেয়ার

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬২৬
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমেধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন দুই হাজারের বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। নেপালি কর্মকর্তাদের তথ্যমতে, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় চার হাজার মানুষকে।

তবে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রম কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকাগুলো এখন কাদা, পানি ও ধ্বংসাবশেষে প্রায় পুরোপুরি ঢেকে গেছে। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দেশটির কয়েক হাজার পরিবার ।

এদিকে তিব্বতে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীন।

নেপালে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ।