বাংলাদেশের সিদ্ধান্ত নিজেদের বিষয় হলেও নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন আঞ্চলিক পরিস্থিতিতে সতর্ক নজর রাখছে ভারত**
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে ভারতের অবস্থান জানান।
সাংবাদিকের প্রশ্ন
ব্রিফিংয়ে দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কুলাচি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ এই জোটে যোগ দেবে কি না, তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারও অস্বস্তির কারণ থাকা উচিত নয়।
ভারতের প্রতিক্রিয়া
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন:







