শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন শর্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৯:৩০

শেয়ার

হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন শর্ত
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের শর্তের তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা তেহরানের অবস্থান জানতে চেয়েছে এবং ইরান দ্রুতই তাদের শর্ত জানাবে।

সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তানের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন। আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন অপসারণে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে কার্যকর পদক্ষেপ নিলেই প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা। যুদ্ধের অবসানও ইরানের শর্তের তালিকায় রয়েছে বলে মহসেন রেজাই জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত অবরোধ আপাতত বহাল রাখার অবস্থানও স্পষ্ট করেছে ওয়াশিংটন।