মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

আমিরাতে ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে নাতে রাসুল (সঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহাবুব সরকার, আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:০৮

শেয়ার

আমিরাতে ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে নাতে রাসুল (সঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

প্রথম বারের মত সংযুক্ত আরব আমিরাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রী পরিষদের ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়।

রবিবার আমিরাতের আজমান প্রদেশের উম্মুল মোমেনীন ওমেন্স এসোসিয়েশন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাতে রাসুল সা: প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা ফজলুল কবির আল কাদেরী। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ওমর গনি। অনুষ্ঠানে গাউছিয়া কমিটির সহ সভাপতি মোহাম্মদ আজম খান, কেবিনেট মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন, মোহাম্মদ মউন উদ্দিনসহ আমিরাতের বাংলাদেশ কমিউনিটির ভিআইপি, সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

প্রায় দুই মাস ধরে চলমান এ প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। এতে ১ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফোরকান, ২য় হয়েছেন মোহাম্মদ বাবর এবং ৩য় হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক।

বিজ্ঞ পাঁচজন বিচারকের স্ব স্ব নাম্বারিংয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ হোসেন হিরুসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ী ১ম থেকে ১০ স্হান অর্জনকারী প্রত্যক বিজয়ীকে সনদ, ক্রেস্ট, বিশেষ পুরুষ্কার ও ওমরা প্যাকেজ দেয়া হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক।

নাতে রাসুল সা: প্রতিযোগিতায় সঞ্চালনায় ছিলেন আবদুল্লাহ আল রোমান।

আমিরাতে প্রথমবারের মত এ আয়োজনে বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী এবং উপস্থিত প্রবাসীরা উচ্ছাস প্রকাশ করেন এবং প্রতিবছরে এ আয়োজন চালু রাখার কথা বলেন।



banner close
banner close