রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই পুলিশসহ নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ০৯:০৯

শেয়ার

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই পুলিশসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন। স্থানীয় সময় শনিবার ভোররাত তিনটার দিকে হয় এই দুর্ঘটনা।

স্থানীয় পুলিশ জানায়, ৫ কিশোরকে বহনকারী একটি ভক্সওয়াগন উল্টো দিক থেকে এসে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই গাড়ির সব আরোহীর মৃত্যু হয়। নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—৩৮ বছরের টম ক্লফ আর ৩৭ বছরের ম্যাথিউ ব্লেডস। এরই মধ্যে, ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগেও ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করছিল পুলিশ ভ্যানটি। কিন্তু, উল্টো দিক থেকে সজোরে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় কিশোরদের যানটি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।



banner close
banner close