শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

সিরিয়ায় তুর্কি উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১২:৫৬

শেয়ার

সিরিয়ায় তুর্কি উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার নেতানিয়াহু জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, ‘দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তির অবস্থান শক্ত হওয়া আমরা কোনোভাবে বরদাশত করব না। এটি আমাদের জন্য হুমকিস্বরূপ এবং আমরা এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে মঙ্গলবারের ইসরায়েলি হামলার পর তার এই মন্তব্য এলো। তেল আবিব সতর্ক করেছিল যে সেখানে তুর্কি সেনা মোতায়েন পারস্পরিক সম্মত নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন ঘটাবে।

তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ওই স্থানে তুর্কি সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। মূলত সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্যই ঘাঁটিটি পুনর্নির্মাণ করা হচ্ছে।



banner close
banner close