শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

সোমালিয়া উপকূলে জলদস্যুর হামলায় অপহৃত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১২:৪৪

শেয়ার

সোমালিয়া উপকূলে জলদস্যুর হামলায় অপহৃত ১০
ছবি সংগৃহীত

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ১০ নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। অপহৃতদের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক রয়েছেন।

সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে লুতুফ নামের জাহাজটির গতিরোধ করে জলদস্যুরা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আট সদস্যের একটি পরিচিত জলদস্যু দল এ ঘটনায় জড়িত। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামে আরেকটি বাণিজ্যিক জাহাজ দখলের সঙ্গেও একই দলের সম্পৃক্ততার কথা জানা গেছে।

হামলার পর লুতুফ জাহাজটিকে সোমালিয়ার নুগাল অঞ্চলের উপকূলের দিকে নিয়ে যায় সশস্ত্র দলটি। পরে জাহাজটি পুন্টল্যান্ডের ডাঙ্গোরোইয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলীয় এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

তবে অপহৃত নাবিকদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমালিয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোগাদিশুতে তুরস্ক পরিচালিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম ছিল। এর মধ্যে স্যাটেলাইট ফোনসহ বিভিন্ন যন্ত্রপাতি থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পোলার মুভমেন্ট শিপিংয়ের মালিকানাধীন জাহাজটিতে মোট ১০ জন নাবিক ও নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁদের মধ্যে ছয়জন ভারতীয়, একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ার নাগরিক এবং দুইজন সার্বিয়ার নিরাপত্তারক্ষী।



banner close
banner close