শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

ইরানে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১২:০৬

শেয়ার

ইরানে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এর ফলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসতে পারে।

সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘তেল নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, তা আমি নিশ্চিত নই।’ তিনি বলেন, ‘আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন হবে না।’

বেসেন্ট জানান, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তিনি সোমবার সংবাদ সম্মেলনে তুলে ধরবেন এবং ‘ঠিক কী পদক্ষেপ নেয়া হবে’ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

তিনি বলেন, ‘ইরানের ওপর অবরোধ রয়েছে, এখন আমরা আরোপ করতে যাচ্ছি ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা।’ তিনি এ সময় এপ্রিল মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধের কথা উল্লেখ করেন, যা জুনের মাঝামাঝি এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল।

বেসেন্ট আরো বলেন, ‘এটি ইরানে কাজ করবে এবং আমরা এই শাসনব্যবস্থার পতন ঘটাব। এখন আমাদের মিত্রদের এবং বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।’

ইরানের সঙ্গে ব্যবসা করার কারণে যুক্তরাষ্ট্র চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে না করে গোপনেই করা ভালো।



banner close
banner close