শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

হাসপাতাল থেকে ফের কারাগারে নেয়া হলো ইমরান খানকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:৫০

শেয়ার

হাসপাতাল থেকে ফের কারাগারে নেয়া হলো ইমরান খানকে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর এদিন ভোরে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপর শুক্রবার রাতে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমান শেহবাজ শরিফ সরকার আদালতের এ নির্দেশনার বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু আদালত তা গ্রহণ করেনি।

ধারণা করা হয়েছিল, ইমরানকে হয়ত বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে আবার ফিরিয়ে নেয়া হলো।

ইসলামাবাদের এ হাসপাতালে ইমরানকে আনার আগে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং হাসপাতালে যাওয়ার একাধিক রাস্তা বন্ধ করে দেয়া হয়।

২০২২ সালের এপ্রিলে আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে সরকারের তোশখানায় জমা থাকা বিদেশিদের উপহারের তথ্য লুকানোর অভিযোগ আনা হয়।

এরপর তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর থেকেই উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানিয়ে আসছিল তার পরিবার।



banner close
banner close