গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি সাগরে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বেল মডেলের হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। সিফনোস দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির। তবে আকাশে ওড়ার পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনা নিয়ে স্থানীয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন:








