বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে বড় হুমকি মনে করেন: পিউ জরিপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২১:২৩

শেয়ার

বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে বড় হুমকি মনে করেন: পিউ জরিপ
ছবি সংগৃহীত

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দক্ষিণ এশিয়ার চার দেশের মানুষের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রতি মনোভাব এবং আঞ্চলিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৪ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৭ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ৮ শতাংশ মানুষের।

বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাবও তুলনামূলকভাবে বেশি। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে, ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন ২৫ শতাংশ মানুষ।

২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ১০ শতাংশ কমেছে।

চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের ক্ষেত্রে দেশভেদে বড় ব্যবধান দেখা গেছে। শ্রীলঙ্কায় বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশ মানুষের। পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ।

একই সময়ে বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে। বিপরীতে শ্রীলঙ্কায় ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৪ শতাংশ বেড়েছে। বাংলাদেশে এ বিষয়ে কোনো উত্তর না দেওয়া মানুষের হারও ১৭ শতাংশ কমেছে।

জরিপে আরও দেখা যায়, চার দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি বাকি তিন দেশের উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব রয়েছে।

নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কোন দেশ, এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন।

জরিপে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণকারীদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা সম্পর্কেও জানতে চাওয়া হয়। আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির ওপর আস্থার প্রশ্নে শ্রীলঙ্কায় সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। বাংলাদেশে মোদির ওপর আস্থার হার ৪২ শতাংশ। পাকিস্তানে এই হার মাত্র ৪ শতাংশ।



banner close
banner close