সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ০৯:১২

শেয়ার

৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প।

জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। এ অঞ্চল ৮টি রিজেন্সি (স্থানীয় সরকার ইউনিট) রয়েছে। গত ১৫ আগস্ট শনিবার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার বড় একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টায় ৩৪১টি পরাঘাত বা আফটার শকও হয়েছিল। ব্যাপক মাত্রার ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল ফ্লোরেস অঞ্চলে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

৭ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পের ১২ ঘণ্টা পর, সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির উৎপত্তি বা এপিসেন্টার ছিল উত্তর সুমাত্রা প্রদেশের অন্যতম বৃহৎ শহর পেমাতাংসিয়ানতার থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।



banner close
banner close