শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

মার্কিন অবরোধ উপেক্ষা করে খার্গে তেল ভরছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ০৯:০০

শেয়ার

মার্কিন অবরোধ উপেক্ষা করে খার্গে তেল ভরছে ইরান
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেই ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আবারও তেলবাহী ট্যাঙ্কারে অপরিশোধিত তেল ভরা শুরু হয়েছে। জুলাইয়ের শেষ দিকের পর শুক্রবার প্রথমবারের মতো একটি ইরানি সুপারট্যাঙ্কারে তেল তোলার ঘটনা শনাক্ত হয়েছে।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, শুক্রবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) খার্গ দ্বীপের আজারপাদ জেটিতে তেল ভরছিল। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছিল।

জুলাইয়ের শেষ দিকের পর খার্গ দ্বীপে কোনো সুপারট্যাঙ্কারে তেল ভরার ঘটনা এই প্রথম নজরে এসেছে। ইরানের তেল রপ্তানি কার্যক্রমে খার্গ দ্বীপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সাধারণত এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

ফলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে খার্গ দ্বীপ থেকে একটি সুপারট্যাঙ্কারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তবে ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ইরানের সামগ্রিক তেল উৎপাদন বর্তমানে দেশটির অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠানটির মতে, এ কারণে ইরানের খুব বেশি পরিমাণ তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে। এর পর থেকে দেশটির তেল রপ্তানি এবং সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই খার্গ দ্বীপের আজারপাদ জেটিতে একটি ইরানি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলার তথ্য সামনে এসেছে।



banner close
banner close