শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ০৭:৫৯

শেয়ার

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

আজ শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে উৎপত্তি

রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর কমপক্ষে তিনটি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড হয়েছে।

সম্ভাব্য সুনামির সতর্কতা

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।