শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন সামরিক জোটের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৪:০৪

শেয়ার

সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন সামরিক জোটের উদ্যোগ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের উপকূলীয় বন্দরনগরী জেদ্দায় এ লক্ষ্যে তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত নথি প্রস্তুত হয়েছে। সৌদি আরবের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের পক্ষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান এবং প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার (৬ আগস্ট) জেদ্দায় পৌঁছেছেন। তারা ৮ আগস্ট পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে, শুক্রবার (৭ আগস্ট) জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের।

প্রতিরক্ষা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এএফপিকে জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক যুদ্ধ এবং এর প্রভাবে হরমুজ প্রণালিতে উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচলে সৃষ্ট অনিশ্চয়তা এই উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়েছে।

সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত এই সামরিক জোটে অর্থায়ন ও আঞ্চলিক প্রভাবের প্রধান ভূমিকা রাখবে সৌদি আরব। তুরস্ক দেবে তাদের উন্নত সামরিক প্রযুক্তি এবং ন্যাটোর মানসম্মত সামরিক শিল্প উৎপাদন সক্ষমতা। আর পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক সক্ষমতা ও দক্ষ সেনাবাহিনী।



banner close
banner close