বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত ১০ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১২:০৫

শেয়ার

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত ১০ সন্ত্রাসী নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, একদিন আগে খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক সংঘর্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীরা ভারত সমর্থিত ফিতনা আল খারিজির বলে দাবি করে আইএসপিআর। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করে পাকিস্তান।

আইএসপিআর জানায়, প্রথম সংঘর্ষে একদল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা করে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সেনারা কার্যকরভাবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পরবর্তী গোলাগুলিতে আমাদের সেনাদের কার্যকর ও নিখুঁত প্রচেষ্টায় আটজন খারিজি নিহত হয়।’

এতে আরো বলা হয়, ‘এছাড়া দির জেলায় সংঘটিত আরেকটি সংঘর্ষে আরো দুইজন খারিজি নিহত হয়েছে।’

আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। এরা সবাই অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।