গাজা থেকে আটক ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজায় ফিরে যেতে ওই ২৪ ফিলিস্তিনিকে সহায়তা করা হয়েছে।
সংস্থাটি জানায়, বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিং হয়ে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক দপ্তর জানিয়েছে, মুক্তিপ্রাপ্তরা গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন প্রবীণ ব্যক্তিও রয়েছেন।
এদিকে, এই মুক্তির ফলে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় ফিরে আসা মুক্তিপ্রাপ্ত বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে আটক শুরু করে ইসরায়েলি বাহিনী।
গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাজুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ে শুধু পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকেই ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পাশাপাশি, গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের অনেকের ওপর পরবর্তীতে নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ ওঠে।
বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ধাপে ধাপে মুক্তি পাওয়া বন্দিরা মূলত ওই সময় আটক হওয়া ব্যক্তিরাই।
তথ্যসূত্র: আল-জাজিরা
আরও পড়ুন:








