ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করে ইরান। ইউক্রেনের পক্ষ থেকে ‘ক্ষমা চাওয়ার’ পর হামলার পরিকল্পনা থেকে সরে আসে তেহরান, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।
মঙ্গলবার প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই দাবি করেন, ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল ইরানের সশস্ত্র বাহিনী। তবে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর অভিযানটি আর চালানো হয়নি।
রেজাইয়ের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান-ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তিনি বলেন, ইরানের নির্ধারিত রুটের বাইরে হরমুজ প্রণালির কোনো নৌপথ ব্যবহার করতে দেয়া হবে না। কোনো বৈরী সামরিক জাহাজ ‘অবৈধ রুট’ ব্যবহার করে প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রেজাইয়ের এই মন্তব্য থেকে স্পষ্ট, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নির্ধারিত নৌপথের বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নয় তেহরান।
সাক্ষাৎকারে সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন রেজাই।
তার ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য অর্জনের পথে বাধা তৈরি করেছে। এসব হামলার মাধ্যমে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন:








