রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ০৮:৪৩

শেয়ার

ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রবিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো পৃথক হামলায় ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তাকে জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা বন্ধের লক্ষ্যে কাজ করছেন।

তবে দাহলানের এই দাবির পরও গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।



banner close
banner close