বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

রাতভর ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০৯:৫২

শেয়ার

রাতভর ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে ইরানের বিভিন্ন শহরে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত মার্কিন বাহিনীর ওপর ইরানি বাহিনীর কথিত হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন করে এই সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

হামলার পর দক্ষিণ ইরানের একাধিক শহরে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, খুজেস্তান প্রদেশের আবাদানে একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া হরমোজগান প্রদেশের প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের অভ্যন্তরীণ এলাকায় অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে। তবে হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন, সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এদিকে আইআরআইবি জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।