মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ০৭:৪৩

আপডেট: ২৮ জুলাই, ২০২৬ ০৭:৪৭

শেয়ার

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন
ছবি সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিক কানাডায় রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনা করেছেন। কানাডার প্রভাবশালী জাতীয় দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইল-এ দেশটির ইমিগ্রেশন বিভাগের (IRCC) বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপ দেখার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মোট ২৮৫ জন ফুটবল অনুরাগী কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে কঠোর যাচাই-বাছাই শেষে দেশটির ইমিগ্রেশন বিভাগ মাত্র ৪৫ জনের ভিসা অনুমোদন করে এবং বাকি ২৪০ জনের আবেদন বাতিল করে দেয়।

কানাডায় পৌঁছানোর পর ভিসা পাওয়া সেই ৪৫ জনের মধ্যে ১০ জন বাংলাদেশিই আর দেশে ফিরে আসেননি। তারা নিজেদের জীবন ও নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে কানাডা সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও আবেদনকারীদের নিরাপত্তার স্বার্থে কানাডা সরকার এই ১০ বাংলাদেশির নাম বা পরিচয় প্রকাশ করেনি



banner close
banner close