হরমুজ প্রণালির দক্ষিণাংশে আন্তর্জাতিক নৌপথের নিয়ম ভঙ্গ করায় অন্তত ছয়টি জাহাজের পথ রোধ করা হয়েছে।
বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলো তাদের নিজস্ব নেভিগেশন ও পজিশনিং (অবস্থান নির্ণয়কারী) সিস্টেম বন্ধ করে একটি ‘অবৈধ ও বিপজ্জনক’ পথ দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি জাহাজে দুর্ঘটনা ঘটে এবং ইরানের ‘দৃঢ় ও কার্যকর পদক্ষেপের’ মুখে বাকি জাহাজগুলো আবারও পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয়।
ইরানের এক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর উসকানিতেই জাহাজগুলো ওই বিপজ্জনক পথে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে দাবি করেছে তেহরান।
আরও পড়ুন:








