বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

এটি গণতন্ত্রের বিজয়: সোনম ওয়াংচুক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৭:২৬

শেয়ার

এটি গণতন্ত্রের বিজয়: সোনম ওয়াংচুক
ছবি: সংগৃহীত

ভারতের পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সোস্যাল হ্যান্ডেল এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, এটি 'প্রত্যক্ষ গণতন্ত্রের জয়'। যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে। তিনি এটিকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় বলেও উল্লেখ করেন।

ওয়াংচুক ককরোচ জনতা পার্টি (সিজেপি), দেশের জেন-জি প্রজন্ম এবং সকল নাগরিককে ধন্যবাদ জানান। বলেন, এই জয় তাদের যারা ভয় ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে রুখে দাঁড়িয়েছিল।

পোস্টের শেষে তিনি লেখেন, এখন জবাবদিহিতা থেকে সংস্কারের পালা শুরু হলো।

উল্লেখ্য নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে শনিবার দুপুরে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্র সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।