বৃহস্পতিবার

২৩ জুলাই, ২০২৬ ৮ শ্রাবণ, ১৪৩৩

প্রশ্নফাঁস ইস্যুতে নতুন ঘোষণা মোদির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১০:৪৫

শেয়ার

প্রশ্নফাঁস ইস্যুতে নতুন ঘোষণা মোদির
ছবি সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। এর মধ্যেই আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নরেন্দ্র মোদি লিখেছেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত

মোদি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিক্ষোভকারীদের দাবি

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।



banner close
banner close