বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ০৬:৩৮

শেয়ার

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা
ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার রাতে আটক সব নেতাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে।

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্যান্য বিরোধী নেতাকেও মুক্তি দেওয়া হয়।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ এবং শিক্ষা খাত-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়ে আসছে কংগ্রেস।